1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

১১ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স: ডব্লিউএইচও

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ১১.২৫ এএম
  • ১২৮ Time View

অন্তত ১১টি দেশে প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও মাঙ্কিপক্স শনাক্ত হবে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সন্দেহভাজন আরও ৫০ জনের মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে সন্দেহভাজন এসব মাঙ্কিপক্স রোগী কোন কোন দেশের তা জানানো হয়নি।

ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয় যুক্তরাজ্যে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার পশ্চিমা ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুজ সতর্ক করেছেন, গ্রীষ্মকাল শুরু হচ্ছে। জনসমাগম, উৎসব ও আয়োজনের কারণে রোগটির আরও বিস্তার ছড়ানো নিয়ে আমি উদ্বিগ্ন।’

যুক্তরাজ্যের প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয় ৭ মে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে ফেরার আগে তিনি নাইজেরিয়ায় এই ভাইরাসটিতে সংক্রমিত হন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com