1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

আলমডাঙ্গার হারদীতে জামায়াতের প্রার্থী এ্যাড: রাসেলের বিশাল পথসভা: ‘আমরা ক্ষমতার নয়, মানুষের সেবার রাজনীতি করি’

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১.৪০ পিএম
  • ৪৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন ২নং ওয়ার্ডের উদ্যোগে গত বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৪টায় এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানুষের সেবার রাজনীতি করি, যা জামায়াতে ইসলামীর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রমাণিত। রাষ্ট্রক্ষমতায় যাই বা না যাই, আমরা সকল সময় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ ইনসাফ, ন্যায়বিচার ও শান্তি চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতীক। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন, “আজ দেশের মানুষ দুর্নীতি, বেকারত্ব, অন্যায় ও বৈষম্যের যাঁতাকলে পিষ্ট। এই অব্যবস্থার পরিবর্তনে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে রয়েছে। জনগণের দোয়া ও ভালবাসাই আমাদের শক্তি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় আনতে হবে, যেন বাংলাদেশকে একটি উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ সাংগঠনিক থানা আমীর মো. আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি মো. কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

হারদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী পথসভাটি সঞ্চালনা করেন।

বক্তারা আগামীর বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও শান্তিময় রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান এবং বলেন যে জনগণের সহযোগিতা ও দোয়াই এই পরিবর্তনের প্রধান শক্তি। পথসভায় স্থানীয় জনতার চোখে পড়ার মতো উপস্থিতি প্রমাণ করে, হারদী এলাকায় জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com