1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

বগুড়া-২ (শিবগঞ্জ): যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের মত বিনিময়

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৫.১৯ পিএম
  • ৩০২ Time View

মো:মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া): ১১ জানুয়ারী-২০২৬, রবিবার: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্গত ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১৪ টি ভোটকেন্দ্র কমিটির আওতাভুক্ত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে (তেঘড়ি পল্টন) আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সহ-সভাপতি এসএম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হাসান বাপ্পী প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com