1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট এর ৯ম সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২.৩৮ পিএম
  • ৩৮৭ Time View

বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরিতে অগ্রণী প্রতিষ্ঠান HB Aviation & Tourism Institute-এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত HB 9th Certificate & Award Ceremony ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট (KIB) এর থ্রিডি অডিটোরিয়াম -এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে ২০২৫ সালে কোর্স সম্পন্ন করা ২০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তা, সফল চাকরিজীবী ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জনের অধিক ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়,এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশে প্রথম প্রাইভেট এভিয়েশন ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA)-এর সদস্যপদ অর্জন করেছে। এ উপলক্ষে PATA-এর সিইও নূর আহমেদ হামিদ মালয়েশিয়া থেকে পাঠানো ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ক্যারিয়ার সুযোগে নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত PATA বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি তৌফিক রহমান বলেন, PATA-এর গ্লোবাল প্ল্যাটফর্ম, রিসোর্স ও ইন্ডাস্ট্রি কানেকশনের মাধ্যমে এইচ বি এভিয়েশন এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের স্কিল, এক্সপোজার ও পেশাগত সুযোগ থেকে উপকৃত হবে।

অনুষ্ঠানে প্যানেল ডিস্কাশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Syed Ghulam Qadir, Tourism Expert CEO, Adventure Escape Asia; M. Mashiur Rahman, General Manager, Galaxy Holidays Limited; এবং Kuntal Anlad, Assistant General Manager (Sales), Jazeera Airways। তারা তাদের বক্তব্যে জানান , এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে দক্ষ জনবলের চাহিদা বাড়বে, এবং তরুণদের জন্য টিকেটিংয়ের পাশাপাশি জি এস এ অপারেশন, এয়ারলাইন সেলস, ট্যুর অপারেশন ও আন্তর্জাতিক ক্যারিয়ারের বিস্তৃত সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর দল সিলেট স্ট্রাইকারস-এর অফিসিয়াল পার্টনার। এ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ ভিডিও বার্তায় এইচ বি এভিয়েশন -কে অভিনন্দন জানান এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টে এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চেয়ারম্যান যাকি এস বারী তাঁর বক্তব্যে বলেন, ২০২৫ সালে HB Aviation-এর বিভিন্ন সাফল্যের পাশাপাশি ভবিষ্যতে দেশে ও দেশের বাইরে তরুণদের জন্য এভিয়েশন ও ট্রাভেল ট্যুরিজম স্কিল আরও বিস্তৃত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং PATA-এর সদস্যপদের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও হোটেল ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com