1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির কর্মসূচি

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২.০৪ পিএম
  • ২৮৩ Time View

‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষায় অঙ্গিকারাবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬-০০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করছি।

কর্মসূচি:
ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক পালন করবে।
খ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে। ঘোষিত রাষ্ট্রীয় শোকের এই ৩ দিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
চ) কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ও নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবহি খোলা হবে।
ছ) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা ও দাফন পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com