শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির গভীর শোক ও সমবেদনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও জাতীয় রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালবেলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতান্ত্রিক রাজনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের এক বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকবে।

বাংলাদেশ লেবার পার্টি মরহুমার  আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS