বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান।  শনিবার (২৭ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগদান করেন।

এসময় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে নাম লিখান তিনি।

যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মো. রাশেদ খান। তিনি দলের নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই যারা একসঙ্গে আন্দোলন করেছে, তারা একসঙ্গেই নির্বাচন করবে এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS