রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

কর্মসূচি নির্বিঘ্ন রাখতে শাহবাগ ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় তার যাতায়াতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংগঠনটি সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, এই সাময়িক সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন রাখতে। তবে দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশের জনতাকে শাহবাগের শহীদ হাদি চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এর আগে, শুক্রবার জুমার পর থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালেও শাহবাগে অবস্থান করছেন হাদির সহযোদ্ধারা। তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেন। পরে সকালের দিকে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন ছাত্রজনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS