বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ঢাকা, বাংলাদেশ – ০৭ ডিসেম্বর ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যানুয়াল রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ এর এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস-২) এর পরিচালক জনাব আ.ন.ম. মঈনুল কবীর। এছাড়া বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জনাব মাহমুদা হক এবং জনাব এম. এম. অপূর্ব আবরার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর ব্যবস্থপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত। এ সময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিভিশন হেড এবং শাখা ব্যবস্থাপকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে ব্যাংকের সামগ্রিক রিস্ক ম্যানেজমেন্ট কাঠামোকে আরও শক্তিশালী করার বিভিন্ন কৌশল, নীতি এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনার উন্নত মানদণ্ড বজায় রাখা এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আধুনিক প্রাতিষ্ঠানিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS