সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩এস-এর কাছে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫নং মূল সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হন। কয়েকজন বাংলাদেশি নাগরিক ওই সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করলে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলে গুলিবিদ্ধ সবুজ মিয়া (২২) মারা যান। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি নিয়ে যায় বিএসএফ।

পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS