1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর স্থানান্তরিত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ শাখার উদ্বোধন মাধবপুর স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল অভিযান পরিচালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৬ এএম
  • ১৭৮ Time View

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গতকাল ঢাকায় সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ উচ্ছেদ হয়।

অভিযানে ৩ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ, ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করাসহ ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এ পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকৃত গ্যাসের লোড দাঁড়ায় ঘন্টা প্রতি ১৪ হাজার ৭০০ ঘনফুট।

এ অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০২ ঘনমিটার, যার আনুমানিক আর্থিক মূল্য ১৭ লাখ ৯৮ হাজার ২৩৬ টাকা।

বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com