1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

“মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ”

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫.১১ পিএম
  • ২০১ Time View

“বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।” “৩০ নভেম্বর রোববার বেলা ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গনে কর্মশালাটির উদ্বোধন করেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার। এসময় মোহাম্মদপুরের ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩ জন বিএনসিসির সদস্য অংশগ্রহণ করেন।” উদ্বোধনী বক্তব্যে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার বলেন, সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।

ভূমিকম্পের কোন পূর্বাভাস থাকে না। তবে আমাদের পূর্ব প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন এসব ক্ষেত্রে। যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব। “কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ এছাড়াও অগ্নি দূর্ঘটনার উদ্ধার, অগ্নি নির্বাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এসব দূর্ঘটনার সময় বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়ে আলোচনা করা হয়।”

“এসময় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ডা. এইচ এম অলিউল্লাহ্, উপাধ্যক্ষ লিয়াকত আলী, কেন্দ্রীয় কলেজ বিএনসিসির পিইউও শারমীন আফরোজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএনসিসির পিইউও মোঃ আবু সাঈদ, বিএনসিসি কেন্দ্রীয় কলেজের প্রশিক্ষক মোঃ মনসুর আলম, ফায়ার ফাইটার মোঃ হারুনুর রশিদ সহ ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।” “কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করনীয় একটি বিশেষ মহরায় অংশগ্রহণ করেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com