1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

নান্দাইল থানার গনধর্ষন মামলার ধর্ষককে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫.০৭ পিএম
  • ১৮১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়নমনসিংহ জেলার নান্দাইল থানার গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ মামলার ধর্ষক শামীম রাইহান (২৮) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার করা হয়।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম(৩৭) এর স্বামী ঘটনার ০১ বছর পূর্বে অসুস্থজানিত কারনে মৃত্যূ বরণ করেন। তার দশ বছরের ছেলে সন্তান রয়েছে। তিনি গাজীপুর মাওনা এলাকায় গার্মেন্টস এ চাকুরি করেন। সেই সুবাদে এজাহার নামীয় ০১ নং ধর্ষক মোঃ এনামুল সরদার(৪০), জেলা-ময়মনসিংহের সাথে পরিচয় হয়। উক্ত ০১ নং ধর্ষক ভিকটিমের নিকট থেকে ১১,০০০/-টাকা ধার নেন এবং টাকা ফেরত দিবে বলে বাড়িতে যেতে বলেন। ভিকটিম ০১ নং ধর্ষকের কথামতো গত ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ০১ নং ধর্ষকের বাড়ির নিকট পৌঁছায়। ০১নং ধর্ষক সেই সময়ে ০৩ নং ধর্ষককে তার অটোরিক্সাসহ ভিকটিমের নিকট পাঠায় এবং ০১নং ধর্ষকের কথামতো পাঠানো অটোরিক্সায় যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা ধর্ষকরা কৌশলে ভিকটিমকে কলাবাগানে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দলগতভাবে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে ধর্ষকরা পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের নিকট থাকা নগদ ৩,০০০/-টাকা এবং ব্যবহৃত এন্ড্রোয়েড মোবাইল ফোন চুরি করে নেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় গণধর্ষণ মামলা করেন। যার মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ, থারা-২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) তৎসহ ৩৭৯ পেনাল কোড। উক্ত মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত ধর্ষক শামীম রাইহান(২৮) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়েআজ ৩০ নভেম্বর রবিবার ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলগতভাবে ধর্ষণ মামলার ধর্ষক শামীম রাইহান(২৮), জেলা-ময়মনসিংকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com