1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে বিএএসএম ও এমওইউ এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫.০৫ পিএম
  • ২১৮ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিতে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিএএসএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএরসএম অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খাঁন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম (সহ স্বাক্ষরকারী)।

সমাপনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটি একটি নতুন সুযোগ, যেখানে রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আরও সহজ হবে।

বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, বর্তমান আর্থিক পরিবেশে জেনে বুঝে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে, এই চুক্তি সেই পথকে আরও সুদৃঢ় করবে। সচেতন বিনিয়োগ শিক্ষা ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএমের পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com