1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

মানুষদের কর্মসংস্থান ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বন্ধ কারখানাগুলো আবার চালু করার কথা ভেবে দেখা দরকার: মির্জা ফখরুল

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫.৪৭ পিএম
  • ২২৬ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধ কারখানাগুলো আবার কীভাবে চালু করতে পারি, প্রতিষ্ঠানগুলোতে কীভাবে এই মানুষদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে পারি সেটা আবার ভেবে দেখা দরকার।

বন্ধ কারখানাগুলো আবার কীভাবে চালু করতে পারি, প্রতিষ্ঠানগুলোতে কীভাবে এই মানুষদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে পারি সেটা আবার ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত ১৫ বছর যারা ব্যাংক লুট করেছে, দেশে লুটপাট করেছে, চুরি করেছ তাদের ধরেন, শাস্তি দেন। কিন্তু তাদের যে শিল্পকারখানা আছে, যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? আমরা এই বেকারত্ব সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব বলেন। ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।

বিএনপির মহানচিব বলেন, ব্যবসায়ীদের বিষয়ে আমাদের ধারণা পাল্টাতে হবে। চোর ধরার চিন্তা থেকে বেরিয়ে বিশ্বাসের জায়গায় আসতে হবে। তাকে যদি বিশ্বাস না-ই করি তাহলে ব্যবসা করে তারা দেশের জন্য কী করবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে আমাদের আরো বেশি কাজ করতে হবে। দেশের শিক্ষা খাতের অবস্থা ভালো না। এই খাতকে একেবারে ঢেলে সাজাতে হবে। আমরা সরকারে আসলে এখানে বিশেষভাবে কাজ করব।

বিএনপির কাছে সবসময়ই অর্থনীতি গুরুত্ব পেয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি যতবার সরকারে ছিল কেউ বলতে পারেনি আমরা অর্থনীতি ধ্বংস করেছি। বরং বলা হয়েছে ‘রাইজিং স্টার’।

আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভিশন ছিল, কথা কম কাজ বেশি। তিনি অর্থনীতিকে অধিক গুরুত্ব দিতেন। বিএনপিও সেই কাজটিই করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com