1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত শতাধিক

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪.২৬ পিএম
  • ১৯৪ Time View

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই সহিংসতা বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকে। সংঘর্ষের পরিসর ছড়িয়ে পড়ায় পুরো ইউনিয়নের মানুষ এতে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থল বালিয়াগট্টি বাজার ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। এতে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর–লুটপাটের ঘটনাও ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গট্টি ইউনিয়নের নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। দুজনই ফরিদপুর–২ আসনের বিএনপির প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক হিসেবে পরিচিত। তাদের অনুসারীরা সকালে ঢাল, সরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাবেলি গট্টি গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা আলেপ শেখ নুরু মাতুব্বর গ্রুপের সমর্থক। তিনি নিজ বাড়িতে আহত অবস্থায় আটকা পড়ে আছেন। তাঁর স্বজন কবির হোসেন জানান, সকালে বাড়িতে থাকা অবস্থায় আলেপ শেখের পায়ে কোপ মারা হয়েছে, কিন্তু তীব্র সংঘর্ষের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, জাহিদ মাতুব্বরপন্থিদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বালিয়া বাজারসংলগ্ন এলাকার ওমর ফারুক নামে এক ব্যক্তির পাঁচটি গরু লুট করে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সালথা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (ভারপ্রাপ্ত) এসআই মারুফ হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com