1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫.৩২ পিএম
  • ২৮৬ Time View

মোঃ নিয়াজ করিম রাকিব, তেজগাঁও কলেজ প্রতিনিধি: তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)’র নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে তেকসাস নেতৃবৃন্দ কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ, সাংবাদিকতা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক নূরনবী আল মাহমুদ উপস্থিত ছিলেন। তিনি তেকসাস নেতৃবৃন্দের সাথে কলেজ উন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন তেকসাস নেতৃবৃন্দের বিভিন্ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা–সমাধান সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তেকসাসকে ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক নয়ন কুমার বর্মন (যায়যায়দিন), সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান (আরটিভি), সদস্য আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।

সৌজন্য সাক্ষাৎ শেষে তেকসাস নেতৃবৃন্দ অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com