1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক অভিযানে গাজাসহ মাদক কারবারি গ্রেফতার ০৪

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১.৩২ এএম
  • ২১৬ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ২০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ ০৪ (চার) মাদক কারবারি গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. অনুমান ১৪:৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানারামপুর এলাকায় মা-বাবার দোয়া হোটেলের সামনে ময়মনসিংহ-ভৈরব পাকা রাস্তার উপর চেকপোস্ট চলাকালীন ভৈরব থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া নামক একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে বাসটি থামানো হয়। বাসটি তল্লাশীকালে বাসের একদম পিছনের সিটে থাকা ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ (২৭), ২। নাহিদুল ইসলাম এমরান(২০), ৩। মোঃ মোহন মিয়া ওরফে নয়ন(১৯) সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মোঃ তামিম মিয়া(১৯), জেলা-হবিগঞ্জদের হেফাজতে থাকা ০১(এক) টি কাপড়ের ব্যাগ ও ০২(দুই) টি স্কুল ব্যাগ হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ২০(বিশ) কেজি গাঁজা ও ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৪,০০,০০০/-(চার লক্ষ ) টাকা।

ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধৃত মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিগণ ও উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়ক এর পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাপ্ত তথ্য

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com