1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

শেখ আকতার উদ্দীন আহমেদ আইএফআইসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬.০৮ পিএম
  • ২৩৯ Time View

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫:
জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ ২৫ নভেম্বর ২০২৫ আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ ২৭ বছরের দেশীয় ও বৈদেশিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন জনাব আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষতা ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন।

দেশের বাইরে তিনি এক দশকেরও বেশি সময় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে দেশব্যাপী ফরেন রেমিটান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা, শাখা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশে ফিরে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধানের দায়িত্বের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব আহমেদের পেশাগত দর্শন মূলত সততা, টীমওয়ার্ক এবং ধারাবাহিক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ, উচ্চক্ষমতাসম্পন্ন টীম গঠন এবং শৃঙ্খলাভিত্তিক কর্মকাণ্ডে তিনি সুপরিচিত। তার বিস্তৃত নেতৃত্বের গুণাবলী এবং সাফল্যের অভিজ্ঞতা আইএফআইসি ব্যাংকের কৌশলগত প্রবৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবা উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com