1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বাংলালিংক ও এস.এ. গ্রুপের অংশীদারিত্ব

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০.১২ পিএম
  • ২০২ Time View

[ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫] চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে এক করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলালিংকের চলমান প্রয়াসের অংশ নতুন এ অংশীদারিত্ব।

এ চুক্তির আওতায় করপোরেট কানেক্টিভিটি, ফিল্ড ফোর্স লোকেটর সার্ভিস, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমসহ একাধিক ব্যবসায়িক সমাধান দেবে বাংলালিংক। এসব সেবা এস.এ.গ্রুপকে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরী উপায়ে পরিচালনা, নতুন ও অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানো এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। উদ্ভাবনী ডিজিটাল সমাধানের মাধ্যমে গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা পূরণে বাংলালিংকের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই অংশীদারিত্ব।

সম্প্রতি, চট্টগ্রামে এস.এ. গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন। এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষ থেকে ছিলেন অপারেটরটির এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফাইজুল করিম, চট্টগ্রামের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস রাজীব বিশ্বাস এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার শাহরিয়ার ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তাগণ। এস.এ. গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, এজিএম (সেলস কো-অর্ডিনেশন, এমআইএস অ্যান্ড সার্ভে) মো. আমির হোসেন এবং ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোরশেদ মঈনুদ্দিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রুবাইয়াত আলম তানজীন বলেন, “উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক সেরা ডিজিটাল সমাধান প্রদানের মাধ্যমে এন্টারপ্রাইজ গ্রাহকদের ক্ষমতায়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এসব সমাধান প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমে উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখে, উন্নত সংযোগ নিশ্চিত করে এবং প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে সহায়তা করে। এস.এ. গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর আমাদের বিভিন্ন শিল্পখাতের উপযোগী উদ্ভাবনী ও কার্যকর সেবা প্রদানের সক্ষমতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব দু’টি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, “বাংলালিংকের সাথে এ চুক্তি স্বাক্ষর ডিজিটাল খাত ও শীর্ষ এফএমসিজি খাতের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য ঝামেলাহীন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। বাংলালিংকের উন্নত কানেক্টিভিটি ও কাস্টমাইজড এন্টারপ্রাইজ সমাধান কাজে লাগিয়ে আমরা আমাদের সেবা প্রদানের দক্ষতা এবং গ্রাহকদের প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে চাই।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com