1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়-কে পুলিশে দিল ছাত্রজনতা

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭.৫১ পিএম
  • ১৪৪ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আলোচিত বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী রাজনীতির সক্রিয় কর্মী আজিজুর রহমান জয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রজনতা। মঙ্গলবার (১৩-নভেম্বর) দুপুরে মাধবপুর পৌর শহরের প্রধান বাজার এলাকায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রজনতা তাকে ঘেরাও করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক আজিজুর রহমান জয় মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, পাশাপাশি স্থানীয় বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। একসময় এলাকায় তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই–আগস্ট মাসে মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রসমাজের পক্ষ থেকে আজিজুর রহমান জয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করা, বিরোধী মত দমন ও এলাকায় উত্তেজনা সৃষ্টির অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিলে জয়কে শহরে দেখা যায়। এসময় ছাত্রজনতা তাকে ঘিরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, আজিজুর রহমান জয়কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে দিয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com