1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১.০০ পিএম
  • ১০৫ Time View

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 সার্টিফিকেট অর্জন করেছে।

রি-সার্টিফিকেশন অডিট পরিচালনা করে ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস (UKAS) কর্তৃক স্বীকৃত ইন্টারটেক বাংলাদেশ। এর মাধ্যমে ব্যাংক তার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থার সর্বোচ্চ মান বজায় রাখার স্বীকৃতি পুনরায় ধরে রাখলো।

এই অর্জন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত-এর হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্টারটেক বাংলাদেশের সিনিয়র ম্যানেজার- কমপ্লায়েন্স, এম এম মোর্শেদ।

এই সাফল্য কমিউনিটি ব্যাংকের ডিজিটাল ও আইটি প্ল্যাটফর্মে তথ্যের গোপনীয়তা, সততা এবং পর্যাপ্ততা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রমাণ করে। এটি সাইবার নিরাপত্তা হুমকি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে খাপ খাইয়ে চলার ব্যাংকের সক্রিয় দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।

আইএসও এর এই স্বীকৃতির বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় কমিউনিটি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন,- “ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন আমাদের গ্রাহক তথ্যের সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং আধুনিক, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতার প্রতিফলন। এই মাইলফলক আমাদের আরও উদ্ভাবন এবং নিরবিচ্ছিন্ন উন্নয়নের পথকে আরও বেশি অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ব্যাংকের সিআইটিও, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোরশেদ ভুঁইয়া; হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’জ কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; হেড অফ আইটি – ইন্টারটেক সাউথ এশিয়া নুরুল ইসলাম চৌধুরী; সিনিয়র ম্যানেজার- সিস্টেম সার্টিফিকেশন – ইন্টারটেক বাংলাদেশ ফরহাদ আহমেদ; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার -বিজনেস অ্যাসিওরেন্স ইন্টারটেক বাংলাদেশ স্মিথা টুম্পা বাড়ৈ এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন এবং বিশ্বের সর্বোত্তম আইটি সিকিউরিটি কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এর ফলে গ্রাহকের আস্থা ও পরিচালনাগত শ্রেষ্ঠত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com