1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭.৪৫ পিএম
  • ১০৪ Time View

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫: দেশের গেমারদের অংশগ্রহণে সফলভাবে শেষ হলো রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ আয়োজিত ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’। এটি ছিল দেশের সবচেয়ে বড় পাবজি মোবাইল টুর্নামেন্ট। আজ রাজধানীর রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠান।

চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে এ ওয়ান আরজি ইস্পোর্টস, প্রথম রানার-আপ হয় জেনেসিস জিভিট এবং দ্বিতীয় রানার-আপ হয় নরমিস ইস্পোর্টস।

সমাপনী অনুষ্ঠানে শীর্ষ ১০টি দলকে তাদের নিষ্ঠা, দলীয় মনোভাব ও অর্জনকে স্বীকৃতি দিতে সম্মাননা জানানো হয়। শুধু ট্রফিই নয়, এই আয়োজনের মূল তাৎপর্য ছিল আরও গভীর। এটি বাংলাদেশের ই-স্পোর্টস অভিযাত্রার ধারাবাহিক অগ্রগতির স্মারক, যেখানে এয়ারটেলের মতো অগ্রণী ব্র্যান্ডগুলো তরুণ প্রজন্মের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল গেমিং অ্যারেনা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি অভিযাত্রা। আমরা গর্বিত যে, আমরা তরুণ বাংলাদেশি গেমারদের স্বীকৃতি এবং এমন মঞ্চ দিতে পেরেছি যা তাদের অনুপ্রাণিত করবে।”

তরুণ গেমারদের যুক্ত করা, তাদের সাফল্য উদযাপন করা এবং তাদের আরও উজ্জীবিত করতে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশের ই-স্পোর্টস অঙ্গনে এক মাইলফলক হয়ে উঠেছে। হাজার হাজার উৎসাহী খেলোয়াড় ও সমর্থকরা একত্রিত হয়েছেন একই প্ল্যাটফর্মে।

মোট ৫১২টি নিবন্ধিত দল ও সারা দেশের ২ হাজার ৫শ’র বেশি গেমারদের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। ছয়টি উত্তেজনাপূর্ণ রাউন্ডে তীব্র লড়াই করেন তারা। প্রতিটি ধাপে প্রতিযোগীদের কৌশল, দলগত মনোভাব ও গেমিং দক্ষতার প্রকাশ ঘটেছে।

গ্র্যান্ড ফাইনালের ইউটিউব লাইভ স্ট্রিম পাবজি মোবাইল বিভাগে বৈশ্বিকভাবে শীর্ষ স্থান অর্জন করে। ই-স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে এটি একটি সফল আয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com