1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫.৩০ পিএম
  • ৬৫ Time View

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি গ্রাহকদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd বিনা ডেটা খরচে ব্যবহারের সুযোগ চালু করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে রবির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধার ফলে ই-রিটার্ন জমা দেওয়ার সময় রবি গ্রাহকদের আর মোবাইল ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। ফলে আরও নির্বিঘ্নে ও আত্মবিশ্বাসের সঙ্গে কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন তারা।

দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রবি এই উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রদানের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া কর প্রদান ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকদের সহায়তা করতে রবি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করেছে।

রবি বিশ্বাস করে, এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে— যাতে তারা কোনো জটিলতা ছাড়াই তাদের কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com