1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আইএফআইসি ব্যাংক-এ “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮.৫৭ পিএম
  • ১০২ Time View

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সাবির্ক সহযোগিতা ও দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে (৩০ অক্টোবর, ২০২৫) এ কর্মসূচীর উদ্বোধন করেন এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক জনাব মোঃ জয়নুল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ মনিতুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোঃ জয়নুল আবেদীন রিসোর্স পারসন হিসেবে তার বক্তব্যে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। সচেতনতামূলক এই কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপকগণ।

এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com