1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ চতুর্থ

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২.৩৬ পিএম
  • ৬৫ Time View

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সকালে ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মানদণ্ডের চেয়ে প্রায় ১৭ গুণ বেশি রয়েছে বলে জানা গেছে।

ঢাকার অভ্যন্তরে কিছু এলাকায় বাতাসের মান আরও বেশি খারাপ অবস্থায় রয়েছে। সকালে ঢাকার কল্যাণপুর এলাকায় বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’, যার একিউআই স্কোর ছিল ২১২। এছাড়া অন্য যে সব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)।

এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার চেয়েও খারাপ অবস্থানে রয়েছে তিনটি শহর। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ৩৬৩ একিউআই স্কোর নিয়ে বাতাসের মানকে ‘বিপজ্জনক’ পর্যায়ে নিয়ে গেছে। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা, যেখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের এই স্তরগুলো নির্ধারণ করা হয়: স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়; ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’; সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর; ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’; ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com