মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের

রূপগঞ্জে শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ শাকিল আহমেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স(২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতি বছর তিন মাস পর পর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অব্যাহত রয়েছে।
 পাঠ মূল্যায়ন করায় লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের এ প্রতিষ্ঠানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান,  সহকারী প্রধান শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি, সুলতানা রাজিয়া, মারি আক্তার , মইন উদ্দিন, মুনমুন আক্তার,হালিমা আক্তারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS