1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহত

  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১.২৮ পিএম
  • ৬৮ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় জিসান মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কে নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসান মিয়া পৌর শহরের লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকার রুকুন মিয়ার ছেলে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, জিসান মিয়া দুপুর ৩টায় ঢাকা সিলেট মহাসড়ক হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিউটাউন মোড় ওয়ালটন শো রুমের সামনে পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১১০৭) ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে নিহতের চাচা হেলিম মিয়া জানান, সংসারের বাজার করতে ভৈরব বাজারে গিয়েছিল আমার বাতিজা জিসান। সে একজন প্রাইভেটকার চালক ছিল। ৪ বছর আগে জিসান তার বাবাকে হারিয়েছে। সংসারের হাল ধরতে ৬ মাস যাবত ভাড়ায় প্রাইভেটকার চালিয়েছে। প্রাইভেটকার মালিকের মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়েছিল। বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিউটাউন মোড়ে একটি ঘাতক ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথি মধ্যে জিসান মৃত্যুবরণ করে।

তিনি আরো বলেন, জিসানদের পরিবারে মা ও একটি সমবয়সি বোন রয়েছে। সংসারে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের জন্য দিয়ে দেয়া হয়েছে। এক্সিডেন্টের পর ড্রাইভার পালাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com