1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮.২১ পিএম
  • ১০৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, ভৈরব শাখার প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ভৈরবের চারটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান— ভৈরব পৌর পাইলট গার্লস হাই স্কুল, কালীপুর হাই স্কুল, ভৈরব আইডিয়াল স্কুল ও এমবিশন পাবলিক স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নিসচার সদস্য ও বিতর্ক উপকমিটির সদস্য সচিব সুমাইয়া হামিদ দিয়া। সভাপতির দায়িত্বে ছিলেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন। সময় নিয়ন্ত্রণে ছিলেন নিসচা সদস্য তাসলিমা খাতুন লিসা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও বিতর্ক উপকমিটির আহ্বায়ক শাহ আলম জনি। তাঁকে সহযোগিতা করেন উপকমিটির সদস্য এনামুল হক।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিতর্ক মঞ্চের কো-অর্ডিনেটর মো. নূর আলম খান সুজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপ-কার্যনির্বাহী সদস্য মো. নাঈম হুদা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং এসেম্বলির কার্যনির্বাহী সদস্য তওসিফ আহমেদ মাহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির পরিচালক সালাউদ্দিন হিমেল, ভৈরব আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি হাজী আসমত কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক লুবনা হক, এমবিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্ত, এবং উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন ও সদস্য সচিব মো. জাকির হোসেন বিএসসি।

নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় ভৈরব বাসস্ট্যান্ডের প্যালেস পার্টি সেন্টারে।

ফাইনালে “টেকসই পরিবহন ও সড়ক ব্যবস্থা গড়ে তুললেই কেবল সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে” বিষয়ের পক্ষে থাকবে ভৈরব পৌর পাইলট গার্লস স্কুল এবং বিপক্ষে থাকবে ভৈরব এমবিশন পাবলিক স্কুল।

সেমিফাইনালে বিজিত দলের শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বক্তাকে নিসচার পক্ষ থেকে মূল্যবান বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে ভৈরবের চারটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিসচার সড়কযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com