1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষ হবে না

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৭.৩১ পিএম
  • ১৫৯ Time View

দিনাজপুর প্রতিনিধি:– দিনাজপুরের কাহারোল উপজেলায় ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে ২য় সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মে ) দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মাঠ দিবস উপলক্ষ্যে উপজেলার গড়মল্লিকপুর দাখিল মাদ্রসায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এ সময় এমপি গোপাল বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি বাজেটে কৃষিতে গবেষণার জন্য বরাদ্দ দিয়েছে। এর ফলে কৃষক একই জমিতে সাথী ফসল উৎপাদন করতে পারছে। বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন- বাংলাদেশ খুবই শীঘ্রই শ্রীলঙ্কার মত হবে। অথচ সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূলে চাল বিতরন করে আসছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছাবেই। এক কথায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষ হবে না।

ঠাকুরগাঁও আরএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দা.) ও ইনচার্জ ড. মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, সেতাবগঞ্জ সুগারমিল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেল, বিএসআরআই এর কীটতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম। সঞ্চালনায় ছিলেন বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

এর আগে আখ ও আখের সাথে ২য় সাথী ফসল প্লটসমুহ মুগডাল ও গ্রীষ্মকালীন টমেটো চাষ পরিদর্শন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিএসআরআই এর বিজ্ঞানীবৃন্দ।

মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের খাদ্য ঘাটতি মোকাবেরঅয় সাথী ফসল চাষ একটি সাহয়ক প্রচেষ্টা। দারিদ্র পীড়িত চাষী ভাইদের অতিরিক্ত একটি ফসল ফলিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর আখ চাষীগণ সাথী ফসল চাষের দ্বারা আখ চাষের অন্তঃবর্তীকালীন সময়ে অতিরিক্ত আয়সহ আরও বেশি পরিমাণ আখ ও সাথী ফসল উৎপাদন করে চিনি, গুড় ও অন্যান্য খাদ্য ঘাটতি পূরণে অবদান রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com