1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস: মোমিন মেহেদী

  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ৬৮ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিশে^ শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস, যার রাষ্ট্রপরিচালনার সময়ে লাশে অগ্নিসংযোগ করা হয়েছে, পাঠ্যবই মুদ্রণে দুর্নীতি হয়েছে, সচিবালয় থেকে ফুটপাতে দুর্নীতি ৩ গুণ বেড়েছে, নির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি সহিংসতা তৈরিসহ শত-সহস্র সন্ত্রাস-মবের ঘটনা প্রতিদিন ঘটছে। ১০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-দুর্নীতি প্রতিরোধ প্রয়োজন, গণ ভোট নয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন,  এই সরকারের সাবেক স্বৈরাচার সরকারের অনেক মিল যেমন- ঐ সরকারের সময়ের মত করেই এই সরকার ভাই-ভাতিজা-স্বজন-বন্ধুদেরকে ক্ষমতার ভাগ-বাটোয়ারা দেয়া হচ্ছে, আইন-শৃঙ্খলার অবনতিতেও তাদের সাথে অনেক মিল, দুর্নীতিতেও অতিতের সরকারের সাথে মিল রেখে ইউনূস সরকার প্রমাণ করেছেন তিনি শান্তিতে নোবেলজয়ী হলেও শান্তি প্রতিষ্ঠায় তিনি সম্পূর্ণ ব্যর্থ।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির জীবন প্রমুখ। এসময় নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের অধিকাংশ উপদেষ্টাই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অতিতের সকল সরকারের চেয়ে বেশি দুর্নীতিপরায়ণ হিসেবে পরিচিতি পাচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য-খাদ্য-কর্মসংস্থানসহ অধিকাংশ মন্ত্রণালয়ই দুর্নীতির কারণে অতিতের চেয়েও বাজেভাবে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com