1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৬.০৭ পিএম
  • ১২২ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি দৃঢ় বিশ্বাস করি, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা কোনদিন এত সহজে ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে। তাদের আন্দোলন হয় না কেন, কারণ জনগণের সমর্থন নেই তাই।

রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আয়োজনে নোয়াখালী অঞ্চলের কৃষির সম্ভবনা ও উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আজকে তারা হুমকি দিচ্ছে। হুমকিতো আপনারা আমাদের জীবনের ওপর দিয়েছেন। বিএনপি ১৫০জন মানুষকে অগ্নিদগ্ধ করে মেরেছে। শত শত মানুষকে বাস, ট্রাক ও রিকশার মধ্যে আগুন দিয়ে দগ্ধ করেছে। এত নির্দয় নিষ্ঠুরতা এ দেশের মানুষ একাত্তরে দেখেছিল তারপর আবার দেখেছে ১৪-১৫ সালে।

তিনি আরও বলেন, কাজেই হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবেনা। জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবেনা। হুমকিতে বঙ্গবন্ধুও ভয় পায়নি। আওয়ামীলীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে কোনো দিন ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা চলে যাব। এটা নিয়ে আমাদের কোন দুঃখ নেই।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন। আগামী দিনের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেন। তিনি লন্ডনে থেকে ভোগবিলাস করছেন। রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন। কাজেই ওখান থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষমতায় আসতে পারবেনা। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরাতো বলেছি আগামী নির্বাচন আমরা সুষ্ঠু করবো, নিরপেক্ষ করব। গত ৮ মে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে।

কৃষির উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, দারিদ্রতা কমিয়ে নিয়ে আসব। আজকে বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শাক সবজি,ডালের উৎপাদন বৃদ্ধি করেছি। কিন্তু তেলের উৎপাদন তেমন বৃদ্ধি করতে পারি নি। তবে আমাদের কাছে প্রযুক্তি এসেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com