1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আরএফএল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জাহিন স্পিনিং নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস

হবিগঞ্জে পাসপোর্ট অফিসে যৌথ বাহিনীর অভিযান ৩ জনের নামে মামলা

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.১২ পিএম
  • ৯৭ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জনের নামে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের নং পুল এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়- হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছ। টাকা ছাড়া এই অফিসে কোন ধরণের সেবাই মিলে না। টাকা দিলে সবই মিলে এইখানে দীর্ঘ দিন যাবত এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝেমধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুটিরা। তবে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাগব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। এরই প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তাদেরকে সাজা দেয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরো কারো নাম আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com