1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান

আন্তর্জাতিক পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর আভাস

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.২৯ পিএম
  • ১৪৫ Time View

বিশ্ব পুঁজিবাজারে দর পতন থেমেছে। গত সপ্তাহের শুরুর দিকে তীব্র পতনের ঝাঁকুনি সামলে কিছুটা উঠে দাঁড়িয়েছে বাজার। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপানসহ উন্নত দেশগুলোর বাজারে সূচক বেড়েছে। তাতে একটু স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান সব মূল্যসূচক বেড়েছে। এদিন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৪৬৬.৩৬ পয়েন্ট (১.৪৭%) বেড়ে ৩২ হাজার ১৯৬ দশমিক ৬৬ পয়েন্টে উন্নীত হয়। এসঅ্যান্ডপি ৫০০ সূচকটি ২.৩৯ শতাংশ বেড়ে ৪ হাজার ২৩ দশমিক ৮৯ পয়েন্টে উঠে আসে। এদিন সবচেয়ে বেশি বেড়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক নাসডাক। এই সূচকটি ৩.৮২ শতাংশ বেড়ে ১১ হাজার ৮০৫ পয়েন্ট দাঁড়ায়।

প্রযুক্তি খাতের শেয়ারের বড় দর পতনে যুক্তরাষ্ট্রের বাজার বড় হোঁচট খেয়েছিল। আবার এই খাতের শেয়ারের মূল্য বৃদ্ধিতেই বাজার উঠে দাঁড়িয়েছে। সাথে সঙ্গ দিয়েছে ভোগ্য পণ্য খাতের কোম্পানিগুলো।

সর্বশেষ তথ্য অনুসারে, যুক্তরাজ্যের বাজারের অন্যতম প্রধান সূচক ফুটসে (FTSE) ২.৫৫ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ২.১০ শতাংশ, জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিক্কি ২.৬৪ শতাংশ, হংকং স্টক এক্সচেঞ্জের হ্যাংসেং সূচক ২.৬৮ শতাংশ, চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ০.৯৬ শতাংশ বেড়েছে।

তবে প্রতিবেশী ভারতের বাজারে শুক্রবারও দরপতন হয়েছে। এ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো পতন হয়েছে বাজারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com