1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর, ক্রেডিট কার্ডধারীদের জন্য এখন ‘বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ’ সুবিধা

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০৭ পিএম
  • ১৫৪ Time View

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাপূর্ণবলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ -এর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার ডেভিড ও’ হ্যানলন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (বধাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান। অন ̈দিকে ইন্টারকন্টন্টনন্টোল ঢাকা পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট ডিরেক্টর মো. কামাল হোসেন মোরশেদ, মার্কেটিং ডিরেক্টর মি. সাদমান সালাহউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা বালাকা এক্সিকিউটিভ লাউঞ্জে এক্সক্লুসিভ প্রিমিয়াম সুবিধা উপভোগ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্ববৃহৎ প্রিমিয়াম লাউঞ্জ হিসেবে বালাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দ্বারা পরিচালিত হয়। এখানে ভ্রমণকারীদের জন্য প্রিমিয়াম খাবার ও পানীয়, নির্দিষ্ট ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস এবং নিরাপদ লাগেজ স্টোরেজসহ নানা বিশ্বমানের সুবিধা রয়েছে। আভিজাত্যপূর্ণ পরিবেশ ও সর্বাঙ্গীন সেবার সমন্বয়ে এই লাউঞ্জ ভ্রমণকারীদের ফ্লাইটের আগে কিংবা ফ্লাইটের বিরতিতে বিলাসবহুল ও আরামদায়ক সময় কাটানোর সুযোগ করে দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com