1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.১৯ পিএম
  • ১৫৮ Time View

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এ ঘটনা ঘটে।

এ তথ্য জানিয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘শিক্ষকদের মধ্যস্থতায় ধাওয়া-পাল্টাধাওয়া থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন পরিস্থিতি শান্ত। ঘটনার কারণ জানতে আমরা দুই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছি। এ ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করি।’

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। ঠিক কী কারণে ঝামেলা হয়েছে এখনও বের করা যায়নি।

পুলিশের অন্য একটি সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব-বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। দুই কলেজের শিক্ষকেরা এরই মধ্যে বৈঠকে বসেছেন। তাঁরাও এ পরিস্থিতিতে আতঙ্কিত।

এদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন গণমাধ্যমকে জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। তিনি ঘটনাস্থলে শিক্ষকদের পাঠিয়েছেন। কী কারণে এ ঝামেলা হয়েছে, তা খুঁজে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com