1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.১৪ পিএম
  • ১৪১ Time View

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

আজ (১৪ মে) এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের (৭৩) মৃত্যুর কথা জানা যায়। শেখ খলিফার মৃত্যুতে তাঁর সৎভাই ক্রাউন প্রিন্স জায়েদ দেশটির প্রেসিডেন্ট হলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, ইউএইর সুপ্রিম কাউন্সিল শনিবার আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

আরব আমিরাত সরকার প্রেসিডেন্টের মৃত্যু উপলক্ষে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে দেশটিতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান তিনদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অর্থাৎ এমবিএসের মতো করে ৬১ বছর বয়সী শেখ মোহাম্মদ বিন জায়েদ এমবিজেড হিসেবে পরিচিত। আরব দুনিয়ায় এই দুজনকেই উদীয়মান ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ একই সঙ্গে দেশটির সাতটি আমিরাতের সবচেয়ে বড় আবুধাবি আমিরাতেরও শাসক। আর সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে আবুধাবি সরকারের ক্ষমতায় আরোহণ করে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com