মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড। ২০২৩-২০২৪ অর্থবছরে বিমানবন্দরটির রাজস্ব আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা। ওই অর্থবছরের তুলনায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ৩৩ কোটি টাকা বেশি আয় হয়েছে।

রোববার শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চত করে বলেন, শাহ আমানত বিমানবন্দরে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। বলা যায়, প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড রাজস্ব আয় হয়েছে। মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায়সহ নানা খাত থেকে এবার সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে। একইসাথে উল্লেখযোগ্যভাবে যাত্রী যাতায়াতও বেড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ৩৩ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থবছরে আয় হয়েছিল ৭৯ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ২৭ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে আয় হয়েছিল মাত্র ৩০ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ২৬ কোটি টাকা।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পায় শাহ আমানত বিমানবন্দর। নতুন করে অ্যাপ্রোন এরিয়া তৈরি করায় বিমান ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০টিরও বেশি। সেইসঙ্গে বছর বছর বেড়েছে যাত্রী পরিবহন। গত অর্থবছরে তা তুলনামূলক বেড়েছে। সর্বোচ্চ রাজস্ব আয়ের পাশাপাশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীও বেড়েছে ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS