1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে ঐতিহাসিক খান্দুরা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২৯ পিএম
  • ৪৫ Time View

হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা শরীফের উদ্যোগে জশনে জুলুস র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬-সেপ্টেম্বর) সকালে খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেবের সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুকুর রহমান মাসুক, বহরা ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন।

মিডিয়াকর্মী হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, মোঃ লিটন পাঠান মোঃ হামিদুর রহমান সহ আরও অনেকেই, স্থানীয় আশেকান ও ভক্তবৃন্দ অংশ নেন। র‍্যালি শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মনতলা কলেজ মাঠে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে লাখো ভক্ত, মুরিদান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। (১২-রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এই দিনটি ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Comments are closed.

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com