1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বগুড়ায় ডিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ, আটক ৩

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০.৪৭ পিএম
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ হয়েছে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের রাজা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

অভিযানে মোট ১ লাখ ১১ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি। জব্দ হওয়া বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে—এস লাইট, এস গোল্ড, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস,টরিনো, মন্ড চকলেট, মন্ড সিলভার, মন্ড ন্যানো, অরিস ব্লু, অরিস পার্পল, অরিস ব্রাউন, প্লাটিনা, অরিস কিং সাইজ, ওমেগা প্লাটিনাম, ওমেগা ব্ল্যাক, এলিগেন্স, ন্যাপোলি, ম্যানচেস্টার কুইন, ৩০৩ এসএস ব্ল্যাক, ম্যানচেস্টার ন্যানো হোয়াইট, ম্যানচেস্টার ডাবল রেড ও আসোস রেড।

রাজা বাজার দীর্ঘদিন ধরেই পাইকারি সিগারেটের অন্যতম বাজার হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে উত্তরবঙ্গের তিনটি বৃহত্তম বিদেশি সিগারেটের মজুদ কেন্দ্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।

অভিযান পরিচালনা করেছে বগুড়া জেলা পুলিশের ডিবি শাখা। ঘটনাটির বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত সব বিদেশি সিগারেট ধ্বংসের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com