1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২৯

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১.০৫ পিএম
  • ১৬২ Time View

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ রোববার (১৭ আগস্ট) এ তথ্য জানান।

এ এইচ এম শাহাদাত জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে এক হাজার ৬২৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি এয়ারগান, তিনটি বিদেশি পিস্তল, সাতটি এলজি, একটি একনলা বন্দুক (দেশীয়), একটি রিভলভার সদৃশ গান, একটি রিভলভার সদৃশ্য সিলভার রঙের গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, সাতটি ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ছয়টি ড্যাগার, একটি ব্রাশ নাকল, ৯টি নাইট্রোজেন কার্টিজ, দুই বক্স বোমা বানানো যন্ত্রপাতি এবং তিনটি বক্সে ৮১৬টি স্লাগ জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com