1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

পাটের বাম্পার ফলনে খুশি কৃষক

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭.২৩ পিএম
  • ১৪১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মুল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের চাহিদা বেড়ে যায়। যার ফলে বাজারে পাটের দাম ভাল থাকায় লাভের আশা করছেন কৃষকরা। 

চলতি বছরে ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে উপজেলার কালিকাপ্রসাদ, আগানগর, শিমুলকান্দি, শিবপুর, সাদেকপুর ও শ্রীনগর ইউনিয়নে পাট চাষ অন্যন্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি আবাদ হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই চলছে পাটকাটা, জাগ দেওয়া, আশঁ ছড়ানো ও শোকানোর কাজে ব্যস্ত সময় কাটাছেন কৃষকরা।

কৃষক রহিছ মিয়া,শাহজাহান মিয়া,জসিম মিয়া,শাহিন মিয়া বলেন,পাটের ফলন ভালো আর বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেয়া নিয়ে। বেশির ভাগ জমির কাছাকাছি পানি না থাকায় দুর দুরান্তে নদী বা খাল বিলে জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে আশানুরুপ লাভবান হতে পারছেন না কৃষকরা। পাটের বর্তমান প্রতি মন পাট বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা । কৃষকদের দাবী সরকার যদি পাটের দাম বৃদ্ধি এবং বিনা মুল্যের উন্নত জাতের সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন তাহলে আগামী বছর পাট আবাদে কৃষকদের আরো আগ্রহ বাড়বে। এতে ফিরে পাবে সোনালী আশেঁর সোনালী অতীত।

অন্যন্য বছরের তুলনায় মাঠপর্যায়ে কৃষকদের মাঝে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।আগামীতে পাট চাষে বিপ্লব ঘটবে বললেন ভৈরব উপজেলা কৃষি অফিসার, আকলিমা বেগম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com