1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা ‘ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩.৪৪ পিএম
  • ১২৬ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনাকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এই পদক্ষেপ আরও বেশি রক্তপাত ছাড়া আর কিছুই বয়ে আনবে না। খবর এএফপির। 

আজ শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজা সিটি দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই স্টারমার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও বাড়ানোর এই সিদ্ধান্ত ভুল। আমরা তাদের অবিলম্বে এটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। এই পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে বা বন্দিদের মুক্তি নিশ্চিত করতে কোনো কাজে আসবে না।

স্টারমার বলেন, প্রতিদিন গাজায় মানবিক সংকট আরও খারাপ হচ্ছে। হামাসের কাছে আটক বন্দিদের ভয়ঙ্কর ও অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে। আমাদের দরকার যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বাড়ানো, হামাসের কাছে থাকা সব বন্দির মুক্তি ও সমঝোতার মাধ্যমে সমাধান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাজ্য ও তার মিত্ররা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে ওই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। উভয়পক্ষ যদি সৎ উদ্দেশ্যে আলোচনায় যুক্ত না হয়, তাহলে সেই সম্ভাবনা আমাদের চোখের সামনেই মিলিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com