শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

আজ ডিএসইতে ৮৮৯ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (০৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৭১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ৪১ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪ টি কোম্পানির, বিপরীতে ১৮৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS