1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো পাকিস্তান

  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮.১৮ পিএম
  • ৬০ Time View

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। ঐ আসরের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ পেতে যাচ্ছে পাকিস্তান, আরব আমিরাত ও আফগানিস্তান। সিরিজ শেষ হওয়ার একদিন পরই এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো। 

মূলত চলতি মাসে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। দ্বিপক্ষীয় সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 

২৯ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি:

২৯ আগস্ট: পাকিস্তান-আফগানিস্তান
৩০ আগস্ট: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১ সেপ্টেম্বর: আফগানিস্তান-আরব আমিরাত
২ সেপ্টেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান-আরব আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-আরব আমিরাত
৭ সেপ্টেম্বর: ফাইনাল

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com