1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

জেনে নিন এ সপ্তাহের রাশিফল

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২.৩২ পিএম
  • ১৪৭ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। সহনশীলতা বাড়াতে হবে। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। শারীরিক বিষয়ে সমস্যা হতে পারে। প্রতিবন্ধকতাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন। বহুমুখী তৎপরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সচেতন হলে ভালো হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অর্থনৈতিক পরিস্থিতি ভালো যাবে। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়বে। অবসাদ নিরাময় করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখুন। অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন। স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দিন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে ধৈর্য ও একাগ্রতা, ধারাবাহিকতার অভাব থাকবে। প্রেমজনিত সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): নিজের প্রভাব প্রতিপত্তি বাড়বে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। ভ্রমণ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): রাগ সেন্টিমেন্ট নিয়ন্ত্রণে রাখুন। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। অশ্লীলতা থেকে দূরে থাকুন। অহেতুক সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য মানসিকতা বাড়বে। হতাশ লোকদের এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সিদ্ধান্ত ধীরস্থিরভাবে নিন। এ সপ্তাহে মানসিক প্রশান্তি অনুভব করবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। অনেক সমস্যা ও প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সুস্থতার দিকে নজর রাখুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গী বজায় রাখুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সব ধরনের পরিস্থিতিতে সহনশীল ও ইতিবাচক থাকুন। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। ব্যবসায়িক সফলতা পাবেন। অনেক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। পারিবারিক সহনশীলতা প্রয়োজন। চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রতিটি কাজ সময় অনুযায়ী সম্পন্ন করুন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সময়কে বিশেষ গুরুত্ব দিন। অপ্রত্যাশিত বিষয় থেকে মানসিক কষ্ট পেতে পারেন। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক বিষয় শুভ। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com