1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার ভৈরব ও কুলিয়ারচর থানার সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে আটক ২ এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বুলবুল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২.৩৪ পিএম
  • ৬৫ Time View

কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিষয়। ভেন্যু পরিবর্তন না করলে সভা বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের সঙ্গে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও এসিসির সভা বর্জন করবে বলে শোনা যায়। তবে মোড় ঘুরে গেছে একদিন আগে, গতকাল জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারতও। 

এদিকে, এসিসির এজিএমে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি। এ ছাড়া ভারতের মতো অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা এবং নেপাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে, শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বুলবুল বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন যে সিরিজটি আমরা স্থগিত করেছি। দুই বোর্ড বসে সবচেয়ে ফাঁকা যে সময়টা থাকে সেটাই আমরা নিশ্চিত করেছি। গতকাল এবং আজকে বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। সেটাই আমরা বিদ্যমান রাখবো।’

এসিসির এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com