1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০.৪৯ পিএম
  • ১১৭ Time View

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দূর্দান্ত খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোযেন্টি সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন-মুস্তাফিজরা। তৃতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামছে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগমীকাল (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচেই বাংলাদেশ দূ্র্দান্ত খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি সেভাবে।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে সাত উইকেটের জয়। পাকিস্তানকে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে অলআউট হয় ১১০ রানে। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১১২ রান।

দ্বিতীয়টিতে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮ রানের জয়। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে লিটন-ইমনরা। আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। জবাবে ১৯.২ ওভারে ১০ উইকেটে পাকিস্তান করে ১২৫ রান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ৩-০ করার জন্য খেলব। আমরা আমাদের কাজটা করে যাব। ম্যাচ জিততে চাইব। শেষ ম্যাচ হালকাভাবে নেওয়ার কিছু নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ হেরেছে টাইগাররা। এর মধ্যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়অইটওয়াশ হয়ে ফিরেছিল। টানা ছয় ম্যাচে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে জেয়ের ধারায় ফিরে আসে লিটন-জাকেররা। শেষ পর্যন্ত লঙ্কানদেরকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা।

টানা ৪ ম্যাচ অপরাজিত থাকা বাংলাদেশ জয়ের ধারাটা ধরে রাখতেই আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য প্রতিশোধের ম্যাচ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর এবার তাদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com