শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দুই ঘণ্টায় লেনদেন ৪১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুলাই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩২ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS