1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান ডায়াবেটিক হাসপাতালকে সেবামূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭.১৭ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবার সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে। সম্প্রতি হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

দি প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান টিপু চেকটি সিলেট ডায়াবেটিক সমিতির কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ প্রমুখ।

অনুদান গ্রহণ শেষে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “প্রিমিয়ার ব্যাংকের এই সহযোগিতা নিঃসন্দেহে আমাদের হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “প্রিমিয়ার ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এসেছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com